ইসরায়েলের বিরুদ্ধে ইউকে-ফ্রান্স-জার্মানিসহ বিভিন্ন দেশের তীব্র নিন্দা
সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-এর বিরুদ্ধে হামলার অজুহাতে লেবাননের আরও গভীরে প্রবেশ এবং একের পর এক এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়াহর উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার (৭৭০ বর্গ মাইল) এলাকা দখল করে রেখেছে। এমন অবস্থায় লেবাননের ভূখণ্ড দখলের সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে, লেবাননে বর্তমানে চলমান এই বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পক্ষে কোনো যুক্তিই খাটে না এবং তার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ফ্রান্স এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে। ইসরায়েলকে লেবাননে তাদের সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, এই উত্তেজনা বৃদ্ধি কূটনীতির সুযোগকে নষ্ট করেছে। জার্
সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-এর বিরুদ্ধে হামলার অজুহাতে লেবাননের আরও গভীরে প্রবেশ এবং একের পর এক এলাকা দখল করেছে ইসরায়েলি বাহিনী। ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শহর নবাতিয়াহর উপকণ্ঠে পৌঁছে গেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বোফোর্ট দুর্গ দখল করেছে। ইসরায়েলি বাহিনী এখন লেবাননের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার (৭৭০ বর্গ মাইল) এলাকা দখল করে রেখেছে।
এমন অবস্থায় লেবাননের ভূখণ্ড দখলের সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন যে, লেবাননে বর্তমানে চলমান এই বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পক্ষে কোনো যুক্তিই খাটে না এবং তার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ফ্রান্স এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।
ইসরায়েলকে লেবাননে তাদের সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, এই উত্তেজনা বৃদ্ধি কূটনীতির সুযোগকে নষ্ট করেছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন যে, ইসরায়েলের এই অগ্রসর হওয়া গুরুতর উদ্বেগের কারণ এবং তিনি সব পক্ষকে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলা এবং দক্ষিণে স্থল অভিযানের বিস্তৃতির তীব্র নিন্দা জানিয়েছে পারস্য উপসাগরীয় দেশ কাতার। তারা এই অভিযানকে একটি গুরুতর উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
ইসরায়েলি বাহিনীর এমন দখলদারির বিরুদ্ধে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সাথে ফোনালাপ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআতি। এই ফোনালাপে তিনি বৈরুতের প্রতি কায়রোর সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি লেবাননের সমস্ত ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সেনা সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
গত ২ মার্চ চলমান সশস্ত্র উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ হাজার ২৬৯ জন আহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে লেবাননের ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
কেএম
What's Your Reaction?