ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইউরোপের এক দেশ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইউরোপের দেশ স্পেন। বুধবার (১১ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিলো। এই বিরোধের সূত্রপাত হয়, যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন। গাজায় চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে নিন্দা জানিয়েছেন পেদ্রো এবং হত্যাযজ্ঞ বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরমধ্যে ছিল, ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘন ও গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা। আরও ছিল, অধিকৃত অঞ্চলে স্পেনীয় নাগরিকদের দূতাবাস (কনস্যুলার) সেব

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইউরোপের এক দেশ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ইউরোপের দেশ স্পেন।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাস একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে।

গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিলো। এই বিরোধের সূত্রপাত হয়, যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন।

গাজায় চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে নিন্দা জানিয়েছেন পেদ্রো এবং হত্যাযজ্ঞ বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরমধ্যে ছিল, ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘন ও গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা।

আরও ছিল, অধিকৃত অঞ্চলে স্পেনীয় নাগরিকদের দূতাবাস (কনস্যুলার) সেবা সীমিত করা এবং রাফাহতে স্পেনের উপস্থিতি বাড়িয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে খাদ্য ও ওষুধ সরবরাহের নতুন প্রকল্প চালু করার মতো পদক্ষেপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow