ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে সার্ক মহাসচিব গোলাম সারওয়ার

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন সার্কের মহাসচিব গোলাম সারওয়ার। বুধবার (১৫ জুলাই) পরিদর্শনকালে সার্ক মহাসচিবকে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সার্ক সচিবালয়ের পরিচালক মো. ওয়াসিম শাহজাদ চৌধুরীসহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন। মহাসচিব গোলাম সারওয়ার উপস্থিত সকলের সঙ্গে এ সময় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।ৎ এমইউ/বিএ

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে সার্ক মহাসচিব গোলাম সারওয়ার

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন সার্কের মহাসচিব গোলাম সারওয়ার।

বুধবার (১৫ জুলাই) পরিদর্শনকালে সার্ক মহাসচিবকে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সার্ক সচিবালয়ের পরিচালক মো. ওয়াসিম শাহজাদ চৌধুরীসহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন।

মহাসচিব গোলাম সারওয়ার উপস্থিত সকলের সঙ্গে এ সময় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।ৎ

এমইউ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow