ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ পালায় আর আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে কাউকে পালাতে হবে না। সবাই বুক ফুলিয়ে হাঁটবেন।’ রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমানের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইসলামী বাক্সকে রক্ষা করার জন্যই ইসলামী আন্দোলন একা হয়েছে। আজ বাংলাদেশের একটি মাত্র দল ইসলামী আন্দোলন ইসলামের পক্ষে বাক্স দিয়েছে। আমাদের প্রতীক হাতপাখা।’ ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘৫৪ বছর যে নীতি-আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আবারও নতুন করে কিছু দেখাবে— এটা বিশ্বাস করাটাই বোকামি।’ এসময় ইসলামী আন্দোলনের ভোলা-১ আসনের প্রার্থী মো. ওবায়দুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর কমিটির সভাপতি আতাউর রহমান মোমতাজী ও সেক্রেটারি তরিকুল ইসলাম তারেকসহ প্রমুখ বক্তব্য রাখেন। জুয়েল সাহা/আরএইচ/এমএস

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ পালায় আর আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে কাউকে পালাতে হবে না। সবাই বুক ফুলিয়ে হাঁটবেন।’

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমানের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইসলামী বাক্সকে রক্ষা করার জন্যই ইসলামী আন্দোলন একা হয়েছে। আজ বাংলাদেশের একটি মাত্র দল ইসলামী আন্দোলন ইসলামের পক্ষে বাক্স দিয়েছে। আমাদের প্রতীক হাতপাখা।’

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘৫৪ বছর যে নীতি-আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আবারও নতুন করে কিছু দেখাবে— এটা বিশ্বাস করাটাই বোকামি।’

এসময় ইসলামী আন্দোলনের ভোলা-১ আসনের প্রার্থী মো. ওবায়দুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর কমিটির সভাপতি আতাউর রহমান মোমতাজী ও সেক্রেটারি তরিকুল ইসলাম তারেকসহ প্রমুখ বক্তব্য রাখেন।

জুয়েল সাহা/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow