ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবারের নির্বাচনে দলের শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রের ভোটার। তিনি সেখানেই ভোট প্রদান করবেন। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দলের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ রুপসা উপজেলার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবারের নির্বাচনে দলের শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রের ভোটার। তিনি সেখানেই ভোট প্রদান করবেন। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
দলের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ রুপসা উপজেলার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।
যুগ্ম মহাসচিব ও ঢাকা-১১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৯ আসনের প্রার্থী শাহ ইফতেখার তারিক খিলগাঁও সিপাহীবাগ এলাকার সানরাইজ কিন্ডারগার্ডেন কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান রাজধানীর উত্তর বাড্ডা গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই।
তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটার উপস্থিতি প্রসঙ্গে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচনে ভোটের হার ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে বলে আমার ধারণা।
What's Your Reaction?