ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান
রাজধানীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকাল থেকেই ব্যাংকটির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”-এর সদস্যরা প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন। সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে এগিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পর আবারও ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। উল্লেখ্য, ঈদের আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে এম.
রাজধানীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) সকাল থেকেই ব্যাংকটির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”-এর সদস্যরা প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন।
সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে এগিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছুক্ষণ পর আবারও ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।
উল্লেখ্য, ঈদের আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরদিনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
What's Your Reaction?