ইসলামী ব্যাংকে গ্রাহকদের আস্থা ফেরাতে মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে চার দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রোববার (২৪ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একসময় দেশের অন্যতম আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক ধারাবাহিক রাষ্ট্রীয় হস্তক্ষেপ, অনিয়মিত ঋণ বিতরণ এবং জোরপূর্বক নিয়ন্ত্রণ নেওয়ার কারণে ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাংকের সুশাসন ভেঙে পড়ে। প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়ায় ব্যাংক খাতে নজিরবিহীন আর্থিক ক্ষতি হয়েছে, যা কোটি গ্রাহকের আমানত ও আস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো এমডির ছুটি বাতিল করে পুনর্বহাল, শেয়ার নগদায়ন ও দায় শোধ, বিশেষ ট্রাইব্যুনাল গঠন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে চার দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
রোববার (২৪ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় দেশের অন্যতম আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক ধারাবাহিক রাষ্ট্রীয় হস্তক্ষেপ, অনিয়মিত ঋণ বিতরণ এবং জোরপূর্বক নিয়ন্ত্রণ নেওয়ার কারণে ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ব্যাংকের সুশাসন ভেঙে পড়ে। প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়ায় ব্যাংক খাতে নজিরবিহীন আর্থিক ক্ষতি হয়েছে, যা কোটি গ্রাহকের আমানত ও আস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো এমডির ছুটি বাতিল করে পুনর্বহাল, শেয়ার নগদায়ন ও দায় শোধ, বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ষড়যন্ত্রকারীদের বহিষ্কার।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য মো. শাহিন আলম, মোহাম্মদ ইমদাদুল হক, মোহাম্মদ রুহুল কুদ্দুস, জিয়াউর রহমান, শিহাব উদ্দিন, আবু জাহিদ আনসারী প্রমুখ।
হুসাইন মালিক/এসআর/এমএস
What's Your Reaction?