ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রামেও মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণের দাবিতে চট্টগ্রামেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে নগরের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা ব্যবস্থা এবং গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ করা প্রয়োজন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। আরও পড়ুনইসলামী ব্যাংকের সামনে ফের গ্রাহকদের অবস্থান, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে প্রতিহতের ঘোষণা ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ বক্তারা বলেন, ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তাদের দাবি, ব্যাংকের স্বার্থ এবং আমানতকারীদের প্রত্যাশার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণের দাবিতে চট্টগ্রামেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে নগরের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা ব্যবস্থা এবং গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ করা প্রয়োজন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের সামনে ফের গ্রাহকদের অবস্থান, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে প্রতিহতের ঘোষণা
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ
বক্তারা বলেন, ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তাদের দাবি, ব্যাংকের স্বার্থ এবং আমানতকারীদের প্রত্যাশার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া উচিত।
আন্দোলনকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হলে ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এ লক্ষ্যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করেন।
কর্মসূচিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এর নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন।
তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?