ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অগ্রাধিকার ও পরিপ্রেক্ষিত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের তিনজন প্রখ্যাত অর্থনীতিবিদ জাতীয় বাজেট সাধারণ নাগরিক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং দেশের অর্থনীতির ভবিষ্যতের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে তাঁদের মূল্যবান ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, দেশের রপ্তানিখাত এবং ব্যবসায়িক কর্মকাণ্ড সহজভাবে পরিচালিত হতে পারে- এ লক্ষ্যেই এবারের বাজেটে শুল্ক হ্রাসসহ বেশ কয়েকটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বর্তমান অর্থবছরেই যেখানে রাজস্ব আদায় পুরোপুরি হচ্ছে না, সেখানে আরও ১৮ শতাংশ বেশি রাজস্ব আদায় প্রায় অসম্ভব বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ঋণের সুদ পরিশোধে ব্যয় বৃদ্ধির কারণে মেগা প্রকল্পগুলোর মূল অর্থ পরিশোধের সময় দীর্ঘমেয়াদে দেশ ঋণের ফাঁদে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অগ্রাধিকার ও পরিপ্রেক্ষিত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের তিনজন প্রখ্যাত অর্থনীতিবিদ জাতীয় বাজেট সাধারণ নাগরিক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং দেশের অর্থনীতির ভবিষ্যতের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে তাঁদের মূল্যবান ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, দেশের রপ্তানিখাত এবং ব্যবসায়িক কর্মকাণ্ড সহজভাবে পরিচালিত হতে পারে- এ লক্ষ্যেই এবারের বাজেটে শুল্ক হ্রাসসহ বেশ কয়েকটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বর্তমান অর্থবছরেই যেখানে রাজস্ব আদায় পুরোপুরি হচ্ছে না, সেখানে আরও ১৮ শতাংশ বেশি রাজস্ব আদায় প্রায় অসম্ভব বলে তিনি মন্তব্য করেন।

একই সঙ্গে ঋণের সুদ পরিশোধে ব্যয় বৃদ্ধির কারণে মেগা প্রকল্পগুলোর মূল অর্থ পরিশোধের সময় দীর্ঘমেয়াদে দেশ ঋণের ফাঁদে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক অধ্যাপক ড. এ. কে. এনামুল হক বলেন, প্রস্তাবিত বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে সর্বগ্রাসী দুর্নীতি কমিয়ে আনতে হবে।

এ ক্ষেত্রে দেশে ‘ক্যাশলেস’ লেনদেন ব্যবস্থা চালুর জন্য যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, বাজেটে প্রথমবারের মতো প্রবীণ জনগোষ্ঠীর জন্য কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে, যা তিনি স্বাগত জানান। তবে দেশে ক্রমবর্ধমান বৈষম্য নিরসনে তেমন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি ঘাটতি মোকাবিলায় দিনাজপুরের কয়লা উত্তোলনের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্যও সরকারের প্রতি পরামর্শ দেন তিনি।

আলোচকরা তাদের বক্তব্যে শিক্ষা, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বাজেটের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল-সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তারা বাজেট-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্যানেলিস্টদের মতামত গ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow