‘ইয়া হোসেন, লাব্বাইক ইয়া হোসেন’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনা স্মরণে চট্টগ্রামে শিয়া সম্প্রদায়ের ঐতিহাসিক তাজিয়া মিছিল হয়েছে। ‘শিয়া ইমামিয়া ইসনা আশারা মুমিনবৃন্দ’ ব্যানারে এই মিছিল বের করা হয়। শুক্রবার (২৬ জুন) সকালে নগরের সদরঘাট ইমামবাড়া থেকে বের হওয়া এ মিছিলে শত শত নারী-পুরুষ ও শিশু অংশ নেন। কালো পোশাক পরে, অনেকেই খালি পায়ে শোক মিছিলে অংশ নেন। মিছিলে কারবালার বিভিন্ন ঘটনা তাজিয়া, প্রতীকী কফিন, কালো পতাকা, মাতম ও শোকগাথার মাধ্যমে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন’, ‘লাব্বাইক ইয়া হোসেন’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন। যুবকদের একটি দল শোকগাথা, নাত ও গজল পরিবেশন করে মাতমে অংশ নেয়। মিছিলের পথে পিপাসার্ত পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয়। আরও পড়ুন ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম তাজিয়া মিছিলে মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে মিছিলটি কালীবাড়ি মোড়, নিউমার্কেট মোড় ও কোতোয়ালী মোড়সহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ইমামবাড়ায় ফিরে যায়। পরে সেখানে কারবালার শহীদদের স্মরণে আলোচনা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল/ছবি: জাগো নিউজ মিছিলে অংশ

‘ইয়া হোসেন, লাব্বাইক ইয়া হোসেন’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনা স্মরণে চট্টগ্রামে শিয়া সম্প্রদায়ের ঐতিহাসিক তাজিয়া মিছিল হয়েছে। ‘শিয়া ইমামিয়া ইসনা আশারা মুমিনবৃন্দ’ ব্যানারে এই মিছিল বের করা হয়।

শুক্রবার (২৬ জুন) সকালে নগরের সদরঘাট ইমামবাড়া থেকে বের হওয়া এ মিছিলে শত শত নারী-পুরুষ ও শিশু অংশ নেন। কালো পোশাক পরে, অনেকেই খালি পায়ে শোক মিছিলে অংশ নেন।

মিছিলে কারবালার বিভিন্ন ঘটনা তাজিয়া, প্রতীকী কফিন, কালো পতাকা, মাতম ও শোকগাথার মাধ্যমে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন’, ‘লাব্বাইক ইয়া হোসেন’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন। যুবকদের একটি দল শোকগাথা, নাত ও গজল পরিবেশন করে মাতমে অংশ নেয়। মিছিলের পথে পিপাসার্ত পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয়।

মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে মিছিলটি কালীবাড়ি মোড়, নিউমার্কেট মোড় ও কোতোয়ালী মোড়সহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ইমামবাড়ায় ফিরে যায়। পরে সেখানে কারবালার শহীদদের স্মরণে আলোচনা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

jagonews24চট্টগ্রামে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল/ছবি: জাগো নিউজ

মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তি, যিনি তার ছোট সন্তানকে কাঁধে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ১০ মহররমের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। ইমাম হোসেন (রা.) এর পরিবারের ছোট শিশুও রেহাই পাননি। সেই আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই সন্তানকে সঙ্গে নিয়ে মিছিলে এসেছি।

এক নারী অংশগ্রহণকারী বলেন, আজ আমাদের জন্য শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন (রা.) ও তার পরিবারের আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

মাওলানা আমজাদ হোসেন বলেন, কারবালার শিক্ষা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি সত্য, ন্যায়বিচার ও মানবতার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা। জুলুমের কাছে মাথা নত না করার যে আদর্শ ইমাম হোসেন (রা.) রেখে গেছেন তা সব সময় প্রাসঙ্গিক।

তিনি বিশ্বজুড়ে যুদ্ধ, আগ্রাসন ও নিরীহ মানুষের প্রাণহানির নিন্দা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, মুসলিম উম্মাহর ঐক্য এবং সব ধরনের জুলুম-নির্যাতনের অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।

jagonews24ছবি: জাগো নিউজ

মিছিল চলাকালে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এর আগে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করতে গত সোমবার (২২ জুন) দামপাড়া পুলিশ লাইন্সে সমন্বয় সভা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এমআরএএইচ/এমএমকে 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow