ইয়াবা ও বিপুল টাকাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক বিএনপি নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়। বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।  আটক এনামুল হক হাওলাদার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনামুল দীর্ঘদিন ধরে ইয়াবা বেচা কেনার সঙ্গে সরাসরি জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটকের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, কারও ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নিবে না। শীঘ্রই এনামুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইয়াবা ও বিপুল টাকাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক বিএনপি নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 

আটক এনামুল হক হাওলাদার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এনামুল দীর্ঘদিন ধরে ইয়াবা বেচা কেনার সঙ্গে সরাসরি জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটকের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, কারও ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নিবে না। শীঘ্রই এনামুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow