ইয়াবা বেচতে গিয়ে ধরা পুলিশ কনস্টেবল

ইয়াবা বেচতে গিয়ে ধরা পড়লেন ডিবির হাতে। ইয়াবা বিক্রির সময় সাইদুর ররহমান নামের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম। তিনি জয়পুরহাট জেলা পুলিশের স্পেশাল আর্মড ফোর্সে (এসএএফ) কর্মরত ছিলেন। জেলা পুলিশ সূত্র জানায়, কনস্টেবল সাইদুর রহমান গত ২২ এপ্রিল থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিনই বিষয়টি দাপ্তরিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। দীর্ঘ সময় বিনা অনুমতিতে কর্মস্থলে না থাকায় বিধি মোতাবেক তার বেতন, রেশনসহ সব ধরনের আর্থিক সুবিধা স্থগিত করে দেওয়া হয়। তাকে কাজে ফেরার জন্য একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম বলেন, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে পুলিশি বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত আইনি পদক্ষেপ ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু দাপ্তরিক আনুষ্ঠানিকতা রয়েছে, যা বর্তমানে চলমান। এর আগে, শনিবার (২৩ মে) সকালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ৩০০ ইয়াবাসহ সাইদুরকে গ্রেফতার করে

ইয়াবা বেচতে গিয়ে ধরা পুলিশ কনস্টেবল

ইয়াবা বেচতে গিয়ে ধরা পড়লেন ডিবির হাতে। ইয়াবা বিক্রির সময় সাইদুর ররহমান নামের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম। তিনি জয়পুরহাট জেলা পুলিশের স্পেশাল আর্মড ফোর্সে (এসএএফ) কর্মরত ছিলেন।

জেলা পুলিশ সূত্র জানায়, কনস্টেবল সাইদুর রহমান গত ২২ এপ্রিল থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিনই বিষয়টি দাপ্তরিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। দীর্ঘ সময় বিনা অনুমতিতে কর্মস্থলে না থাকায় বিধি মোতাবেক তার বেতন, রেশনসহ সব ধরনের আর্থিক সুবিধা স্থগিত করে দেওয়া হয়। তাকে কাজে ফেরার জন্য একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম বলেন, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে পুলিশি বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত আইনি পদক্ষেপ ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু দাপ্তরিক আনুষ্ঠানিকতা রয়েছে, যা বর্তমানে চলমান।

এর আগে, শনিবার (২৩ মে) সকালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ৩০০ ইয়াবাসহ সাইদুরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সঙ্গে আব্দুল ওয়াহাব নামের আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল ওয়াহাবও পুলিশের চাকরিচ্যুত সদস্য। গত বছর ৮৫০ ইয়াবাসহ ধরা পড়ার পর তাকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

মাহফুজ রহমান/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow