ঈদ আয়োজনে বৈশাখীর ২৭ নাটক ৭ সিনেমা
ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক,৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন। বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে 'বৈশাখীর সকালের গান'। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন রিজিয়া পারভীন, প্রিয়াংকা বিশ্বাস, দিঠি আনোয়ার, মনজুরুল ইসলাম খান, নাসির, তানিশা ইসলাম সেনিজ ও লাবনী আক্তার।। ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান। নিকোলাস হীরার প্রযোজনায় এবং তমা রসিদের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০ টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ‘ফানি মোমেন্ট’। বৈশাখী টিভিতে প্রচার
ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক,৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ নানা আয়োজন। বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে 'বৈশাখীর সকালের গান'। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন রিজিয়া পারভীন, প্রিয়াংকা বিশ্বাস, দিঠি আনোয়ার, মনজুরুল ইসলাম খান, নাসির, তানিশা ইসলাম সেনিজ ও লাবনী আক্তার।। ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান। নিকোলাস হীরার প্রযোজনায় এবং তমা রসিদের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০ টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।
ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ‘ফানি মোমেন্ট’। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নাটকের গান’। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা। ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘বাদশা’। বাবা যাদব ও আবদুল আজিজের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন-জিৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘দরদ’। অভিনয় করেছেন- শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। পরিচালনা অনন্য মামুন। ঈদের তৃতীয় দিন প্রচার হবে পোড়ামন-২’। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম, পুজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী প্রমুখ। ঈদের চতুর্থ দিন রয়েছে ‘নবাব’। জয়দীপ মুখার্জী ও আবদুল আজিজের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, মেঘলা, বিশ্বনাথ বসু, প্রদীপ ধর, প্রিতম প্রমুখ।
ঈদের ৫ম দিন রয়েছে ‘জীবনের গল্প’। গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন- কবরী, আলমগীর, মান্না, মৌসুমী, শাবনূর, জয়, শিবা শানু, বাবর প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘শিকারি’। জাকির হোসেন রাজু ও জয়দীপ মুখার্জীর পরিচালনায় এতে অভিনয় করেছেন-শাকিব খান, শ্রাবন্তী, অমিত হাসান প্রমুখ। ঈদের ৭ম দিন প্রচার হবে ‘যাও পাখি বলো তারে’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন- আদর আজাদ, মাহিয়া মাহি, শিপন মিত্র, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, মাসুম বাসার, মিলি বাসার, সুব্রত প্রমুখ।
২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১৫ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০.০০টায় প্রচার হবে পার্থ সরকারের রচনা ও পরিচালনায় একক নাটক ‘এই শহরে’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন-খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
বাকি ১৪টি একক নাটকের মধ্যে-রাশেদ সীমান্ত ও অহনা রহমান প্রমুখ অভিনীত ‘কাঠের চশমা’,মোশাররফ করিম, রোবেনা জুঁই অভিনীত ‘ডাবল চক্কর’, শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ অভিনীত ‘কাজের বউ’, খায়রুল বাসার, সাফা কবির অভিনীত ‘পূর্ণতা’, মোশাররফ করিম, হিমি অভিনীত ‘সোনার চেইন’, শ্যামল মওলা, মাহিয়াজানা ষ্পর্শী অভিনীত ‘ভালোবাসা ফিরে আসে’, মোশাররফ করিম, হিমি অভিনীত ‘টাউট জামাই’, খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান অভিনীত ‘পদ্মর ইরা’, রাশেদ সীমান্ত, সালহা খানম নাদিয়া অভিনীত ‘লিয়াকতের লটারী’, নিলয়, নিলাঞ্জনা নীলা অভিনীত ‘বিয়ে করবো পালিয়ে’, শহীদুজ্জামান সেলিম, রিচি সোলায়মান ও দীপা খন্দকার অভিনীত ‘ভালোবাসার অন্য নাম তুমি’, আরশ খান, সুনেরা বিনতে কামাল অভিনীত ‘হারিয়ে খুঁজি তারে’, আরশ খান, মাফতুহা জান্নাত জিম, জ্যোতি রায় অভিনীত ‘ফিরে পাওয়া জীবন’ এবং মোশাররফ করিম, রোবেনা জুঁই, সামান্তা পারভেজ অভিনীত ‘গ্যাড়াকলে ভুটান’।
ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো- মৌমিতা মৌ, সাজু জন, অভি অভিনীত ‘মায়া’ এবং আশিক চৌধুরী, তানহা তাসনিয়া অভিনীত ‘সোনার বাঁশি’। দু’টি নাটকই পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। অন্য তিনটি হচ্ছে- রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবি অভিনীত আলমগীর খন্দকার দুলাল পরিচালিত ‘সাদা মনের মানুষ’। মৃত্যঞ্জয় সরদার উচ্ছাসের পরিচালনায়,তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী অভিনীত ‘গ্যাংস্টার’ এবং মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা অভিনীত তারিক মুহাম্মদ হাসান পরিচালিত ‘কফিলের ছেলে’।
ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, 'বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষকে কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা। সবশেষে বৈশাখী টিভির শুভানুধায়ী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ অগনিত দর্শক ও আপনাদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।'
What's Your Reaction?