ঈদ উপলক্ষে সাভারের সড়কে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রম উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসন ও পথচারীদের সহায়তায় রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউ-টার্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় রোভার স্কাউটদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের যাতায়াতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধন শেষে রোভার স্কাউট সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করা, পথচারীদের নিরাপদে পারাপারে সহায়তা করা এবং যানজট নিরসনে কাজ শুরু করেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কাউট নেতৃবৃন্দ এবং রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে সাভারের সড়কে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রম উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসন ও পথচারীদের সহায়তায় রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউ-টার্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় রোভার স্কাউটদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের যাতায়াতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে রোভার স্কাউট সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করা, পথচারীদের নিরাপদে পারাপারে সহায়তা করা এবং যানজট নিরসনে কাজ শুরু করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কাউট নেতৃবৃন্দ এবং রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow