ঈদ ঘিরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২৪ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। আরিফ হোসেন খান বলেন, ‘চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আর গত বছরের একই সময়ে এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ২৬ শতাংশ। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজ

ঈদ ঘিরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ
আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২৪ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। আরিফ হোসেন খান বলেন, ‘চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আর গত বছরের একই সময়ে এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ২৬ শতাংশ। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow