ঈদ বার্তায় ইসরায়েলকে ‘উপড়ে ফেলার’ ঘোষণা মোজতবা খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলকে ‘অবশ্যই সমূলে উৎখাত বা উপড়ে ফেলতে হবে’। পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে এক বার্তায় এ কথা বলেন তিনি। এসময় ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যানসারযুক্ত টিউমার’ হিসেবেও বর্ণনা করেছেন তিনি। খবর আল জাজিরার। খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া এ যুদ্ধের সময়ে ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছিল। এটিকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর চপেটাঘাত’ বলে অভিহিত করেছেন তিনি। বার্তায় তিনি জানান, এ বছরের হজ মৌসুম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বয়কটের আহ্বানকে এক বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘ইসরায়েল ধ্বংস হোক’ ইসলামি উম্মাহর প্রধান স্লোগানে পরিণত হবে। মোজতবা খামেনির মতে, ‘ভবিষ্যৎ হলো ইসলামি উম্মাহ এবং নতুন ইসলামী সভ্যতার।’
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলকে ‘অবশ্যই সমূলে উৎখাত বা উপড়ে ফেলতে হবে’। পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে এক বার্তায় এ কথা বলেন তিনি।
এসময় ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের একটি বিপজ্জনক ও মারাত্মক ক্যানসারযুক্ত টিউমার’ হিসেবেও বর্ণনা করেছেন তিনি। খবর আল জাজিরার।
খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া এ যুদ্ধের সময়ে ইরান তার বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসনকে অসহায় করে তুলেছিল। এটিকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর চপেটাঘাত’ বলে অভিহিত করেছেন তিনি।
বার্তায় তিনি জানান, এ বছরের হজ মৌসুম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বয়কটের আহ্বানকে এক বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘ইসরায়েল ধ্বংস হোক’ ইসলামি উম্মাহর প্রধান স্লোগানে পরিণত হবে।
মোজতবা খামেনির মতে, ‘ভবিষ্যৎ হলো ইসলামি উম্মাহ এবং নতুন ইসলামী সভ্যতার।’
What's Your Reaction?