ঈদকে ঘিরে খাগড়াছড়িতে আনসার-ভিডিপির ৩৬১২ সদস্যের মাঝে উপহার বিতরণ
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৩৬১২ জন সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের অন্যান্য জেলার মতো খাগড়াছড়ির ৯টি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার প্রদান করা হয়। শনিবার (২৩ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন)-এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম। এসময় আরও উপস্থিত ছিলেন ', সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আক্তার, প্রশিক্ষক ফজলুল হক এবং উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন)-এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম বলেন, 'বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিষ্ঠার
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৩৬১২ জন সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের অন্যান্য জেলার মতো খাগড়াছড়ির ৯টি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন)-এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম। এসময় আরও উপস্থিত ছিলেন ', সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আক্তার, প্রশিক্ষক ফজলুল হক এবং উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন)-এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম বলেন, 'বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই বাহিনীর সদস্যরা সবসময় জনগণের পাশে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করেন। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার প্রদান তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।'
খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল তার বক্তব্যে বলেন, 'আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রত্যন্ত অঞ্চলেও তারা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছেন। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে এই উপহার সামগ্রী তাদের প্রতি বাহিনীর পক্ষ থেকে ভালোবাসা ও সম্মানের নিদর্শন। আমরা আশা করি, এই উদ্যোগ সদস্যদের মনোবল আরও বৃদ্ধি করবে এবং তারা আগামীতেও দেশের সেবায় আরও উৎসাহ নিয়ে কাজ করবেন।'
জেলা আনসার ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর উপজেলায় ৪০৭ জন সদস্যের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে মোট ৩৬১২ জন সদস্য ও সদস্যাদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
উপহার পেয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করে জানান, এই উদ্যোগ তাদের মাঝে উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে এবং দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে।
What's Your Reaction?