ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও গাজীপুরে বিজিবি মোতায়েন

আসন্ন ঈদুল আজহা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। আরও পড়ুনপরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে: সেনাপ্রধান ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব  তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শরীফুল ইসলাম আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন পরিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দিতে ঈদের সাতদিন আগে থেকে ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত ব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও গাজীপুরে বিজিবি মোতায়েন

আসন্ন ঈদুল আজহা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন
পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে: সেনাপ্রধান 
১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব 

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

শরীফুল ইসলাম আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন পরিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দিতে ঈদের সাতদিন আগে থেকে ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

কেআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow