ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিতে চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এর অংশ হিসেবে ঈদের আগে ও পরে মোট সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৮ মে) সকালে নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদুল আজহাকেন্দ্রিক সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সড়ক ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা রোধ এবং যাত্রীসেবা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, জনসাধারণের ভোগান্তি কমাতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই অবৈধভাবে ভাড়া আদায় বা অনিরাপদ যানবাহন চলাচল বরদাশত করা হবে না। প্রয়ো

ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিতে চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এর অংশ হিসেবে ঈদের আগে ও পরে মোট সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১৮ মে) সকালে নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদুল আজহাকেন্দ্রিক সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সড়ক ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা রোধ এবং যাত্রীসেবা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, জনসাধারণের ভোগান্তি কমাতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই অবৈধভাবে ভাড়া আদায় বা অনিরাপদ যানবাহন চলাচল বরদাশত করা হবে না। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের আগে ও পরে মোট সাত দিন- ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল ও তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, গণপরিবহনে অবশ্যই দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টানাতে হবে। একইসঙ্গে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্ট্যান্ডে ভাড়ার তালিকা বিলবোর্ডে প্রদর্শন করতে হবে, যেন যাত্রীরা সহজে তথ্য পেতে পারেন।

যাত্রী নিরাপত্তা ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে নগরের দামপাড়া, অলংকার মোড়, একে খান, ইপিজেড, বন্দর এলাকা, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকা এবং কদমতলী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এছাড়া ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন ঠেকানো এবং মহাসড়কে নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মানা নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সড়ক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির জন্য সিএমপি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই টিমগুলো মাঠপর্যায়ে নিয়মিত অভিযান ও পর্যবেক্ষণ চালাবে।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার নেছার উদ্দিন আহমেদ, নিষ্কৃতি চাকমা, মোহাম্মদ লিয়াকত আলী খান, মো. রইছ উদ্দিন, কবীর আহম্মেদ, মো. আলমগীর হোসেন ও মো. আমিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও কঠোর বাস্তবায়নের মাধ্যমে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow