ঈদুল আজহা কবে, যা বলছে সংযুক্ত আরব আমিরাত

আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে আমিরাত মন্ত্রিসভার বরাতে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেওয়া মুসল্লিরা। সে হিসাবে, আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। আর এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। সম্ভাব্য এ তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন—শনি ও রোববার। সে হিসাবে, আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন। পবিত্র হজের দিন (২৬ মে) দেশটিতে ছুটি থাকবে। সেই সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। অর্থাৎ সব মিলিয়ে এবারের ঈদুল আজহা ঘিরে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত

ঈদুল আজহা কবে, যা বলছে সংযুক্ত আরব আমিরাত
আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে আমিরাত মন্ত্রিসভার বরাতে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেওয়া মুসল্লিরা। সে হিসাবে, আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। আর এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। সম্ভাব্য এ তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন—শনি ও রোববার। সে হিসাবে, আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন। পবিত্র হজের দিন (২৬ মে) দেশটিতে ছুটি থাকবে। সেই সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে। অর্থাৎ সব মিলিয়ে এবারের ঈদুল আজহা ঘিরে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির বাসিন্দারা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow