ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার মূল চেতনা হচ্ছে ত্যাগ। এই উৎসব মানুষকে আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য, আত্মত্যাগ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের শিক্ষা দেয়। তিনি বলেন, কোরবানির মাধ্যমে মানুষ স্রষ্টার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আত্মশুদ্ধিরও সুযোগ পায়। বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি ধর্মীয় উৎসবই মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও উদারতার চর্চা বাড়ায়। ঈদুল আজহাও সমাজে সাম্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ত্যাগের এই উৎসবে সবার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা উচিত। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, ঈদুল আজহা সবার জীবন আনন্দময় করে তুলুক। তিনি বলেন, ‌‘আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’ কেএইচ/এমআরএম

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার মূল চেতনা হচ্ছে ত্যাগ। এই উৎসব মানুষকে আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য, আত্মত্যাগ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের শিক্ষা দেয়। তিনি বলেন, কোরবানির মাধ্যমে মানুষ স্রষ্টার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আত্মশুদ্ধিরও সুযোগ পায়।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি ধর্মীয় উৎসবই মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও উদারতার চর্চা বাড়ায়। ঈদুল আজহাও সমাজে সাম্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ত্যাগের এই উৎসবে সবার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা উচিত।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, ঈদুল আজহা সবার জীবন আনন্দময় করে তুলুক। তিনি বলেন, ‌‘আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’

কেএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow