ঈদে অতিথি আপ্যায়নে রাখতে পারেন খাসির পায়ের রোস্ট

ঈদ মানেই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির উৎসব। আর এই আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে সুস্বাদু খাবারের আয়োজন। প্রতি বছর ঈদের টেবিলে বিরিয়ানি, কোরমা কিংবা রেজালার পাশাপাশি একটু ভিন্ন স্বাদের কোনো পদ অতিথিদের চমকে দিতে পারে সহজেই। তেমনই একটি রাজকীয় ও মুখরোচক পদ হলো খাসির পায়ের রোস্ট। নরম মাংস, ঘন মসলার ঝাঁজ আর দারুণ স্বাদের এই পদ একবার খেলে তার স্বাদ দীর্ঘ সময় মনে থাকে। তাই এবারের ঈদে অতিথি আপ্যায়নে ভিন্নতা আনতে রাখতে পারেন খাসির পায়ের রোস্ট। রইলো রেসিপি- উপকরণ খাসির আস্ত পা দেড় কেজি লেবুর রস ২ টেবিল চামচ লবণ দেড় চা-চামচ আদাবাটা ১ টেবিল চামচ রসুনবাটা ১ টেবিল চামচ কাঁচা পেঁপেবাটা ১ চা-চামচ টক দই ১ কাপ মরিচগুঁড়া দেড় টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ ধনেগুঁড়া ১ টেবিল চামচ জিরাগুঁড়া ১ চা-চামচ গরমমসলার গুঁড়া ১ চা-চামচ জয়ফল-জয়ত্রীর গুঁড়া সামান্য সর্ষের তেল ২ টেবিল চামচ ঘি ২ টেবিল চামচজাফরান দুধ সামান্যমধু সামান্যতেল পরিমাণমতো আরও পড়ুন: ছুটির দুপুরে পাতে রাখুন দই বিফ ছুটির দিনে বিকেলের নাস্তায় রাখুন চিকেন ডাম্পলিং আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই

ঈদে অতিথি আপ্যায়নে রাখতে পারেন খাসির পায়ের রোস্ট

ঈদ মানেই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির উৎসব। আর এই আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে সুস্বাদু খাবারের আয়োজন। প্রতি বছর ঈদের টেবিলে বিরিয়ানি, কোরমা কিংবা রেজালার পাশাপাশি একটু ভিন্ন স্বাদের কোনো পদ অতিথিদের চমকে দিতে পারে সহজেই। তেমনই একটি রাজকীয় ও মুখরোচক পদ হলো খাসির পায়ের রোস্ট।

নরম মাংস, ঘন মসলার ঝাঁজ আর দারুণ স্বাদের এই পদ একবার খেলে তার স্বাদ দীর্ঘ সময় মনে থাকে। তাই এবারের ঈদে অতিথি আপ্যায়নে ভিন্নতা আনতে রাখতে পারেন খাসির পায়ের রোস্ট। রইলো রেসিপি-

উপকরণ

  • খাসির আস্ত পা দেড় কেজি
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • লবণ দেড় চা-চামচ
  • আদাবাটা ১ টেবিল চামচ
  • রসুনবাটা ১ টেবিল চামচ
  • কাঁচা পেঁপেবাটা ১ চা-চামচ
  • টক দই ১ কাপ
  • মরিচগুঁড়া দেড় টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
  • ধনেগুঁড়া ১ টেবিল চামচ
  • জিরাগুঁড়া ১ চা-চামচ
  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
  • জয়ফল-জয়ত্রীর গুঁড়া সামান্য
  • সর্ষের তেল ২ টেবিল চামচ
  • ঘি ২ টেবিল চামচ
    জাফরান দুধ সামান্য
    মধু সামান্য
    তেল পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই খাসির পা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার লেবুর রস, লবণ, আদাবাটা, রসুনবাটা ও কাঁচা পেঁপেবাটা মাখিয়ে ১ ঘণ্টার জন্য রেস্টে রেখে দিন। এরপর টক দই, মরিচগুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, গরমমসলার গুঁড়া, জয়ফল-জয়ত্রীর গুঁড়া, সর্ষের তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে খাসির পায়ে ভালোভাবে মাখিয়ে ৬ ঘণ্টার জন্য নরমাল তাপমাত্রায় ফ্রিজে রাখুন।

অন্যদিকে বড় কড়াই বা প্যানে সামান্য তেল গরম করে পায়ের চারপাশ হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ফয়েল পেপারে মুড়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই ঘণ্টা বেক করুন। মাঝেমধ্যে রোস্টের ঝোল, গলানো ঘি, জাফরান দুধ ও সামান্য মধু মিশিয়ে ব্রাশ করে দিন। এরপর ফয়েল খুলে ২১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরও ১৫-২০ মিনিট রোস্ট করুন, যেন বাদামি রং আসে। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার খাসির রোস্ট।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow