ঈদে অতিথি আপ্যায়নে রাখুন মিষ্টি দই তিরামিসু

ঈদ মানেই পরিবারের সবাইকে আনন্দ দিতে নতুন কিছু বানানোর সুযোগ। সাধারণ সেমাই, জর্দা বা পায়েসের বাইরে যদি কিছু ভিন্ন ট্রাই করতে চান, তবে মিষ্টি দই তিরামিসু হতে পারে একদম পারফেক্ট। এটি ঘরে খুব সহজেই তৈরি করা যায় এবং ঐতিহ্যবাহী ইতালীয় তিরামিসুর মতোই স্বাদে সমৃদ্ধ। এটি ঈদে অতিথি আপ্যায়নে নতুনত্ব আনবে। মিষ্টি দই তিরামিসু দেখতে যেমন সুন্দর, স্বাদেও ভিন্ন। এটি ছোট ছোট বাটিতে বা গ্লাসে পরিবেশন করলে আরও আকর্ষণীয় দেখাবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে মিষ্টি দই দিয়ে তিরামীসু তৈরি করবেন যেভাবে- উপকরণ১. মিষ্টি দই ২ কাপ ২. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ৩. হুইপড ক্রিম ১ কাপ ৪. গুঁড়া দুধ ১ কাপ ৫. টোস্ট বিস্কুট ১০ টি৬. কফি ২-৩ টেবিল চামচ ৭.তরল দুধ ১ কাপ৮. কোকো পাউডার ১ টেবিল চামচ প্রস্তুত প্রণালিপ্রথমে শুকনো প্যানে গুঁড়া দুধ নিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর একটি পাত্রে মিষ্টি দই আর ভ্যানিলা এসেন্স ভালো করে ফেটিয়ে নিন।তার সঙ্গে এবার হুইপ্‌ড ক্রিম আলতো হাতে মিশিয়ে নিন। ক্রিম মেশানোর সময় হালকা হাত ব্যবহার করলে দইয়ের মোলায়েম ভাব বজায় থাকে এবং লেয়ারগুলো সুন্দরভাবে তৈরি হয়। কফি দুধ দিয়ে মিশিয়ে নিন তার মধ

ঈদে অতিথি আপ্যায়নে রাখুন মিষ্টি দই তিরামিসু

ঈদ মানেই পরিবারের সবাইকে আনন্দ দিতে নতুন কিছু বানানোর সুযোগ। সাধারণ সেমাই, জর্দা বা পায়েসের বাইরে যদি কিছু ভিন্ন ট্রাই করতে চান, তবে মিষ্টি দই তিরামিসু হতে পারে একদম পারফেক্ট। এটি ঘরে খুব সহজেই তৈরি করা যায় এবং ঐতিহ্যবাহী ইতালীয় তিরামিসুর মতোই স্বাদে সমৃদ্ধ।

এটি ঈদে অতিথি আপ্যায়নে নতুনত্ব আনবে। মিষ্টি দই তিরামিসু দেখতে যেমন সুন্দর, স্বাদেও ভিন্ন। এটি ছোট ছোট বাটিতে বা গ্লাসে পরিবেশন করলে আরও আকর্ষণীয় দেখাবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে মিষ্টি দই দিয়ে তিরামীসু তৈরি করবেন যেভাবে-

fgh

উপকরণ
১. মিষ্টি দই ২ কাপ
২. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
৩. হুইপড ক্রিম ১ কাপ
৪. গুঁড়া দুধ ১ কাপ
৫. টোস্ট বিস্কুট ১০ টি
৬. কফি ২-৩ টেবিল চামচ
৭.তরল দুধ ১ কাপ
৮. কোকো পাউডার ১ টেবিল চামচ

6yu

প্রস্তুত প্রণালি
প্রথমে শুকনো প্যানে গুঁড়া দুধ নিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর একটি পাত্রে মিষ্টি দই আর ভ্যানিলা এসেন্স ভালো করে ফেটিয়ে নিন।তার সঙ্গে এবার হুইপ্‌ড ক্রিম আলতো হাতে মিশিয়ে নিন। ক্রিম মেশানোর সময় হালকা হাত ব্যবহার করলে দইয়ের মোলায়েম ভাব বজায় থাকে এবং লেয়ারগুলো সুন্দরভাবে তৈরি হয়।

কফি দুধ দিয়ে মিশিয়ে নিন তার মধ্যে টোস্ট বিস্কুটগুলো ৩০ সেকেন্ড ডুবিয়ে তুলে নিন। এরপর একটি কাচের পাত্রে সাজিয়ে দিন। বিস্কুটের লেয়ার তৈরি হওয়ার পর তার ওপর দইয়ের মিশ্রণ দিয়ে একটি লেয়ার তৈরি করুন।

তারপর আবার বিস্কুটের লেয়ার দিন এবং শেষে আরও একবার দইয়ের লেয়ার তৈরি করুন।ওপর থেকে ভেজে রাখা দুধের গুঁড়া ও কোকো পাউডার ছড়িয়ে দিন। এরপর কাচের পাত্রটি ঢেকে ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা ঠান্ডা করার পর পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow