ঈদে অসহায়-নিরন্ন মানুষদের সহায়তার আহ্বান মির্জা ফখরুলের

কায়েমী স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।  বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বমুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ এবং দেশবাসীর  অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ইসলাম ও ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। এর অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উৎসব’। এটি কোরবানী ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহ’র নৈকট্য লাভ করা। সেজন্য বিশ্বমুসলিম ঈদুল আযহার উৎসবে মিলিত হয়। মনের অশুভ অন্ধকার দুর করে সহজ-সরল-অনাড়াম্বর জীবন যাপনের মাধ্যমে আল্লাহর সন্তষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কোরবানী।  তিনি বলেন, কোরবানীর মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ’র নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রত

ঈদে অসহায়-নিরন্ন মানুষদের সহায়তার আহ্বান মির্জা ফখরুলের

কায়েমী স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। 

বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বমুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ এবং দেশবাসীর  অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ইসলাম ও ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি হলো ঈদুল আজহা। এর অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উৎসব’। এটি কোরবানী ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহ’র নৈকট্য লাভ করা। সেজন্য বিশ্বমুসলিম ঈদুল আযহার উৎসবে মিলিত হয়। মনের অশুভ অন্ধকার দুর করে সহজ-সরল-অনাড়াম্বর জীবন যাপনের মাধ্যমে আল্লাহর সন্তষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কোরবানী। 

তিনি বলেন, কোরবানীর মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ’র নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানেরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি উৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে। উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। সুতরাং ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধি পায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow