ঈদে উপকূলীয় নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কোস্ট গার্ডের বিশেষ টহল
পবিত্র ঈদকে কেন্দ্র করে উপকূলীয় নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঈদের সময় যাতে কোনো দুষ্কৃতকারী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।শনিবার (১৪ মার্চ) দুপুরে মোংলা খেয়া পারাপার ঘাটে সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি কার্যক্রম শেষে বিসিজিএন মনসুর আলীর ইলেক্ট্রিক্যাল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীসহ গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।এ কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে সে জন্য কোস্ট গা
পবিত্র ঈদকে কেন্দ্র করে উপকূলীয় নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঈদের সময় যাতে কোনো দুষ্কৃতকারী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে মোংলা খেয়া পারাপার ঘাটে সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি কার্যক্রম শেষে বিসিজিএন মনসুর আলীর ইলেক্ট্রিক্যাল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীসহ গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে সে জন্য কোস্ট গার্ডের প্রতিটি সদস্য সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এর মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যাচ্ছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে এ নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে এবং ঈদের পরও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে।
What's Your Reaction?