ঈদে বাড়ি ফিরছে নগরবাসী, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ট্রেনযোগে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায়। সকাল থেকেই স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। শুক্রবার (২২ মে) দুপুরে সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দূর-দূরান্তের যাত্রীরা ট্রেনে বাড়ি ফিরছেন। কেউ যাচ্ছেন উত্তরবঙ্গে, কেউ দক্ষিণাঞ্চলে, আবার অনেকে চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেনে উঠতে স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। সাইমুম রিতা যাবেন রাজশাহীতে। শাশুড়ি আর দুই সন্তানকে নিয়ে হাজির হয়েছেন স্টেশনে৷ তিনি বলেন, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি৷ তবে এখন ভিড় কিছুটা কম তাই আগেই চলে যাচ্ছি। কয়েকদিন পরে গেলে ভোগান্তিতে পড়তে হবে৷ পরিবারকে স্টেশনে দিতে এসেছেন ফয়সাল হোসেন৷ তিনি বলেন, অফিস ছুটি হবে ২৬ তারিখ৷ ঐ সময়টাতে ভিড় হবে অনেক৷ তাই স্ত্রী-সন্তানদের আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছি৷ আমি পরে কোনোভাবে চলে যাবো৷ এদিকে, স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পুলিশে

ঈদে বাড়ি ফিরছে নগরবাসী, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

পবিত্র ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ট্রেনযোগে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায়। সকাল থেকেই স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।

শুক্রবার (২২ মে) দুপুরে সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দূর-দূরান্তের যাত্রীরা ট্রেনে বাড়ি ফিরছেন। কেউ যাচ্ছেন উত্তরবঙ্গে, কেউ দক্ষিণাঞ্চলে, আবার অনেকে চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেনে উঠতে স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

সাইমুম রিতা যাবেন রাজশাহীতে। শাশুড়ি আর দুই সন্তানকে নিয়ে হাজির হয়েছেন স্টেশনে৷ তিনি বলেন, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি৷ তবে এখন ভিড় কিছুটা কম তাই আগেই চলে যাচ্ছি। কয়েকদিন পরে গেলে ভোগান্তিতে পড়তে হবে৷

পরিবারকে স্টেশনে দিতে এসেছেন ফয়সাল হোসেন৷ তিনি বলেন, অফিস ছুটি হবে ২৬ তারিখ৷ ঐ সময়টাতে ভিড় হবে অনেক৷ তাই স্ত্রী-সন্তানদের আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছি৷ আমি পরে কোনোভাবে চলে যাবো৷

এদিকে, স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পুলিশের পাসাপাশি আরএনবি, র‍্যাব ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে৷

টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না দেওয়ার বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে৷

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে৷ স্টেশনে অতিরিক্ত আ্ইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছেন। আশা করছি এবার সুন্দর ঈদযাত্রা উপভোগ করবে সবাই।

এনএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow