ঈদে বৈশাখী টিভিতে সাত ধারাবাহিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। উৎসবের আনন্দ বাড়াতে চ্যানেলটি প্রচার করবে সাতটি ধারাবাহিক নাটক। ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র ও বিনোদনে ভরপুর এসব নাটক ঈদের কয়েক দিনজুড়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। এই প্রথমবার ঈদে টিভি স্টেশনটি একসঙ্গে ৭ পর্বের ৭টি ধারাবাহিক নাটক প্রচার করতে যাচ্ছে। নাটকগুলো হলো ‘ভাত হাসান’, ‘মোগো বাড়ি বরিশাল’, ‘কফিলের মেয়ে’, সাক্ষী মফিজ’, ‘ঝগড়াটে পরিবার’, ‘দিল মোহাব্বত’ ও ‘অবশেষে জিরো’।  'ভাত হাসান' নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া আক্তার প্রমুখ। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল ও পরিচালনায় রয়েছে সাইফ আহম্মেদ। রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম জুটি বেঁধে অভিনয় করেছেন 'মোগো বাড়ি বরিশাল' নাটকে । এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘কফিলের মেয়ে’ নাটকে দেখা যাবে জেবা জান্নাত ও সবুজ আহমেদকে। মীর সাব্বির-মায়মুনা মম জুটি বেঁধেছেন পাপ্পু রাজের রচনায় ও আদিত্য জনির পরিচালনায় ‘সাক্ষী মফিজ’ নাটকে। মাতিয়া বানু শুকুর রচনায় ও মোঃ রবিউল সিকদারের পরিচালনায় শিবলী নোমান-পূর্ণিম

ঈদে বৈশাখী টিভিতে সাত ধারাবাহিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। উৎসবের আনন্দ বাড়াতে চ্যানেলটি প্রচার করবে সাতটি ধারাবাহিক নাটক। ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র ও বিনোদনে ভরপুর এসব নাটক ঈদের কয়েক দিনজুড়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। এই প্রথমবার ঈদে টিভি স্টেশনটি একসঙ্গে ৭ পর্বের ৭টি ধারাবাহিক নাটক প্রচার করতে যাচ্ছে। নাটকগুলো হলো ‘ভাত হাসান’, ‘মোগো বাড়ি বরিশাল’, ‘কফিলের মেয়ে’, সাক্ষী মফিজ’, ‘ঝগড়াটে পরিবার’, ‘দিল মোহাব্বত’ ও ‘অবশেষে জিরো’। 

'ভাত হাসান' নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, সামিয়া আক্তার প্রমুখ। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল ও পরিচালনায় রয়েছে সাইফ আহম্মেদ। রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম জুটি বেঁধে অভিনয় করেছেন 'মোগো বাড়ি বরিশাল' নাটকে । এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘কফিলের মেয়ে’ নাটকে দেখা যাবে জেবা জান্নাত ও সবুজ আহমেদকে। মীর সাব্বির-মায়মুনা মম জুটি বেঁধেছেন পাপ্পু রাজের রচনায় ও আদিত্য জনির পরিচালনায় ‘সাক্ষী মফিজ’ নাটকে। মাতিয়া বানু শুকুর রচনায় ও মোঃ রবিউল সিকদারের পরিচালনায় শিবলী নোমান-পূর্ণিমা বৃষ্টি জুটিকে দেখা যাবে ‘ঝগড়াটে পরিবার’ নাটকে। অরন্য আনোয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালনায় জাকিয়া বারী মম-আরফান আহমেদ অভিনয় করেছে ‘দিল মোহাব্বত’ নাটকে। অন্যদিকে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘অবশেষে জিরো’ নামে একটি নাটক। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল, তারিক স্বপন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow