ঈদে 'ভুল' করছেন আসিফ আকবর
দর্শকনন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। সারা বছর গান নিয়ে তার ব্যস্ততা থাকে। একক গান রেকর্ডের পাশাপাশি দেশ-বিদেশে স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা চোখে পড়ার মতো। আসন্ন ঈদকে কেন্দ্র করে নাটক-সিনেমার পাশাপাশি গানের বাজারও জমে ওঠে। শিল্পীরা তাদের ভক্ত-শ্রোতাদের জন্য ঈদে নতুন সব গান নিয়ে হাজির হন। এ তালিকা থেকে নিজেকে সরিয়ে রাখেননি আসিফ আকবর। ভক্তদের জন্য তিনিও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। সম্প্রতি তিনি ঈদের গানের রেকর্ড সম্পন্ন করেছেন। গানের শিরোনাম 'ভুল'। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এই গানটির মাধ্যমে বেশ কিছুদিন পর আবারও রেকর্ডিং স্টুডিওতে ফিরেছেন আসিফ। নতুন এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, 'গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর নতুন গানে ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।' গানের গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, 'দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার, সেটা করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আমার বিশ্বাস গানটি প্রকাশ প
দর্শকনন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। সারা বছর গান নিয়ে তার ব্যস্ততা থাকে। একক গান রেকর্ডের পাশাপাশি দেশ-বিদেশে স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা চোখে পড়ার মতো। আসন্ন ঈদকে কেন্দ্র করে নাটক-সিনেমার পাশাপাশি গানের বাজারও জমে ওঠে। শিল্পীরা তাদের ভক্ত-শ্রোতাদের জন্য ঈদে নতুন সব গান নিয়ে হাজির হন। এ তালিকা থেকে নিজেকে সরিয়ে রাখেননি আসিফ আকবর। ভক্তদের জন্য তিনিও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। সম্প্রতি তিনি ঈদের গানের রেকর্ড সম্পন্ন করেছেন। গানের শিরোনাম 'ভুল'। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এই গানটির মাধ্যমে বেশ কিছুদিন পর আবারও রেকর্ডিং স্টুডিওতে ফিরেছেন আসিফ।
নতুন এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, 'গানটি রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পর নতুন গানে ফিরলাম। গানটির কথা-সুর-সংগীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।'
গানের গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, 'দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার, সেটা করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।'
জানা গেছে, আসন্ন ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’।
What's Your Reaction?