ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের সব সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ঈদের দিনসহ এর আগের ৭ দিন ও পরের ৫ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু থাকবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ আছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের সব সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ঈদের দিনসহ এর আগের ৭ দিন ও পরের ৫ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু থাকবে।
ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ আছে।
What's Your Reaction?