ঈদে হোটেল সারিনায় ভারতীয় ও ইতালিয়ান স্বাদের আয়োজন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পাঁচতারকা হোটেল সারিনা ঢাকা আয়োজন করেছে বিশেষ উৎসবমুখর ডাইনিং অভিজ্ঞতা। অতিথিদের জন্য হোটেলটির বিভিন্ন রেস্টুরেন্টে থাকছে এক্সক্লুসিভ ঈদ প্ল্যাটার, সমৃদ্ধ বুফে এবং দেশি-বিদেশি নানা স্বাদের গুরমে খাবারের আয়োজন। হোটেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে সামারফিল্ডস, অমৃত, রিসোটো এবং স্ট্রিট ১৭ ক্যাফেতে সাজানো হয়েছে ভিন্নধর্মী খাদ্য উৎসব। পরিবার, বন্ধু কিংবা কর্পোরেট আয়োজন—সব ধরনের অতিথিদের জন্য থাকছে বিশেষ মেনু। স্ট্রিট ১৭ ক্যাফেতে থাকছে স্লাইডার্স সেট, চিকেন কম্বো, বিভিন্ন ফ্লেভারের মোমো বাস্কেট, ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফিঙ্গার বাস্কেট এবং ক্লাব স্যান্ডউইচ কম্বোর মতো জনপ্রিয় আইটেম। আধুনিক ক্যাফে পরিবেশে কমফোর্ট ফুড ও আড্ডার জন্য এটি হতে পারে বিশেষ আকর্ষণ। ভারতীয় খাবারের রেস্টুরেন্ট অমৃততে পরিবেশন করা হবে ফিশ অ্যান্ড গ্রিল প্ল্যাটার, অমৃত ভেজ প্ল্যাটার, ঐতিহ্যবাহী ফিস্ট প্ল্যাটার। পাশাপাশি থাকছে বিশেষ শাহী নল্লি নিহারী ও হায়দ্রাবাদি স্ট্রিট ফুডের অভিজ্ঞতা। অন্যদিকে ইতালিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্ট রিসোটোতে চলবে ঈদ পাস্তা ফেস্ট। এখা

ঈদে হোটেল সারিনায় ভারতীয় ও ইতালিয়ান স্বাদের আয়োজন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পাঁচতারকা হোটেল সারিনা ঢাকা আয়োজন করেছে বিশেষ উৎসবমুখর ডাইনিং অভিজ্ঞতা। অতিথিদের জন্য হোটেলটির বিভিন্ন রেস্টুরেন্টে থাকছে এক্সক্লুসিভ ঈদ প্ল্যাটার, সমৃদ্ধ বুফে এবং দেশি-বিদেশি নানা স্বাদের গুরমে খাবারের আয়োজন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে সামারফিল্ডস, অমৃত, রিসোটো এবং স্ট্রিট ১৭ ক্যাফেতে সাজানো হয়েছে ভিন্নধর্মী খাদ্য উৎসব। পরিবার, বন্ধু কিংবা কর্পোরেট আয়োজন—সব ধরনের অতিথিদের জন্য থাকছে বিশেষ মেনু।

স্ট্রিট ১৭ ক্যাফেতে থাকছে স্লাইডার্স সেট, চিকেন কম্বো, বিভিন্ন ফ্লেভারের মোমো বাস্কেট, ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফিঙ্গার বাস্কেট এবং ক্লাব স্যান্ডউইচ কম্বোর মতো জনপ্রিয় আইটেম। আধুনিক ক্যাফে পরিবেশে কমফোর্ট ফুড ও আড্ডার জন্য এটি হতে পারে বিশেষ আকর্ষণ।

ভারতীয় খাবারের রেস্টুরেন্ট অমৃততে পরিবেশন করা হবে ফিশ অ্যান্ড গ্রিল প্ল্যাটার, অমৃত ভেজ প্ল্যাটার, ঐতিহ্যবাহী ফিস্ট প্ল্যাটার। পাশাপাশি থাকছে বিশেষ শাহী নল্লি নিহারী ও হায়দ্রাবাদি স্ট্রিট ফুডের অভিজ্ঞতা।

অন্যদিকে ইতালিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্ট রিসোটোতে চলবে ঈদ পাস্তা ফেস্ট। এখানে অতিথিরা উপভোগ করতে পারবেন চিংড়ি বিস্ক সস সহযোগে সিফুড রাভিওলি, পালং শাক ও মাশরুম রাভিওলি আলা রোসা, চিংড়ি ও পালং শাকের ক্যানেলোনি এবং ক্লাসিক পেনে আলা কার্বোনারার মতো হাতে তৈরি ইতালিয়ান খাবার।

হোটেল সারিনা ঢাকার এক মুখপাত্র বলেন, ‘এই ঈদে আমাদের লক্ষ্য শুধু খাবার পরিবেশন নয়, বরং এমন একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তৈরি করা যেখানে স্বাদ, পরিবেশ ও আতিথেয়তা মিলেমিশে স্মরণীয় মুহূর্ত উপহার দেবে।’

হোটেল সারিনা ঢাকা দীর্ঘদিন ধরে বিশ্বমানের সেবা, বিলাসবহুল আবাসন এবং বৈচিত্র্যময় খাদ্য পরিবেশনার জন্য পরিচিত। বিভিন্ন মৌসুমি ফুড ফেস্টিভাল ও বিশেষ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি অতিথিদের জন্য নতুন অভিজ্ঞতা নিশ্চিত করে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow