ঈদের আগে ব্যাংকিং সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাটে ব্যাংকিং সেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৪ মে) এ বিষয়ে দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনা অনুযায়ী, ঈদের আগের দিন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা এবং পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। এ সিদ্ধান্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটগুলোর জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি এবং বড় অঙ্কের নগদ অর্থ লেনদেন হয়। তাই নিরাপদ ও নির্বিঘ্ন আর্থিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকিং সেবা সহজলভ্য রাখা প্রয়োজন। এছাড়া, হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা যেন সহজে অর্থ লেনদেন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাটগুলো হলো- ঢাকা উত্তর

ঈদের আগে ব্যাংকিং সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাটে ব্যাংকিং সেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) এ বিষয়ে দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনা অনুযায়ী, ঈদের আগের দিন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা এবং পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।

এ সিদ্ধান্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটগুলোর জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি এবং বড় অঙ্কের নগদ অর্থ লেনদেন হয়। তাই নিরাপদ ও নির্বিঘ্ন আর্থিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকিং সেবা সহজলভ্য রাখা প্রয়োজন।

এছাড়া, হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা যেন সহজে অর্থ লেনদেন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

হাটগুলো হলো-

ঢাকা উত্তর করপোরেশন
১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা
২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা
৩. মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা
৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা
৫. বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গা
৬. ২৩ নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশে খালি জায়গা
৭. উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা
৮. গাবতলী পশুর হাট
৯. খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা
১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
১. কাজলা ব্রীজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত
২. মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং
৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশ এলাকা
৪. রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা
৫. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপার্শ্বে নদীর পাড় এলাকা
৬. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা
৭. শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা
৮. গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা
৯. আমুলিয়া মডেল টাউন
১০. সারুলিয়া
১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা অস্থায়ী কোরবানির পশুর হাট

চট্টগ্রাম সিটি করপোরেশন
১. বিবির হাট
২. সাগরিকা

রংপুর সিটি করপোরেশন
১. লালবাগ সদর হাট

খুলনা সিটি করপোরেশন
১. জোড়া হাট

রাজশাহী সিটি করপোরেশন
১. সিটি হাট

এসব হাট এলাকায় ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে চিঠিতে তিনটি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক-

১. ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের কাছের ব্যাংক শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এসব শাখা বা উপশাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

২. পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা রাখতে হবে।

৩. সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow