ঈদের আগেই বেতন-ভাতা পাবেন অধিকাংশ শ্রমিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদুল ফিতরের আগেই দেশের অধিকাংশ শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সরকার মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এ বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। অনেক কারখানার শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন বাকিরাও দু-একদিনের মধ্যে পেয়ে যাবেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহি ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, বেশ কিছু শিল্পকারখানার শ্রমিক তাদের বেতন-ভাতা পেয়েছেন। যারা এখনো পাননি, তারাও দু-একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন বলে আমরা আশা করছি। এতে করে শ্রমিকরা স্বস্তিতে ও আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কোম্পানির

ঈদের আগেই বেতন-ভাতা পাবেন অধিকাংশ শ্রমিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদুল ফিতরের আগেই দেশের অধিকাংশ শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সরকার মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এ বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। অনেক কারখানার শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন বাকিরাও দু-একদিনের মধ্যে পেয়ে যাবেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহি ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, বেশ কিছু শিল্পকারখানার শ্রমিক তাদের বেতন-ভাতা পেয়েছেন। যারা এখনো পাননি, তারাও দু-একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন বলে আমরা আশা করছি। এতে করে শ্রমিকরা স্বস্তিতে ও আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সরকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকারের তিনটি মন্ত্রণালয় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow