ঈদের ছুটির মধ্যেই ক্লাস শুরুর নোটিশ, বিভ্রান্তিতে নবীন শিক্ষার্থীরা
শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা ও ঘোষণা অনুযায়ী ৪ জুন পর্যন্ত দেশের সব কলেজে ঈদুল আজহার ছুটি। এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ৭ জুন থেকে কলেজগুলো খোলার কথা। অথচ আগামী ২ জুন থেকেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। দেশের সরকারি-বেসরকারি অনার্স কলেজগুলোই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অধিভুক্ত কলেজগুলোর নোটিশ অনুযায়ী-ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত শ্রেণি কার্যক্রম (ক্লাস) বন্ধ থাকবে। ৫ ও ৬ জুন শুক্র-শনিবারে সাপ্তাহিক ছুটি। এরপর আগামী ৭ জুন থেকে রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস কার্যক্রম শুরু হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২ জুন থেকে শুরু হবে। তবে ঘোষিত ছুটির সময়সূচির কারণে নির্ধারিত তারিখে ক্লাস শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও অধিভুক্ত কলেজগুলোর দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, ৭ জুনের আগে কোনো ক্লাস শুরু করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে শেরপুর সরকারি কলেজের
শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা ও ঘোষণা অনুযায়ী ৪ জুন পর্যন্ত দেশের সব কলেজে ঈদুল আজহার ছুটি। এরপর ৫ ও ৬ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ৭ জুন থেকে কলেজগুলো খোলার কথা। অথচ আগামী ২ জুন থেকেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
দেশের সরকারি-বেসরকারি অনার্স কলেজগুলোই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। অধিভুক্ত কলেজগুলোর নোটিশ অনুযায়ী-ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত শ্রেণি কার্যক্রম (ক্লাস) বন্ধ থাকবে। ৫ ও ৬ জুন শুক্র-শনিবারে সাপ্তাহিক ছুটি। এরপর আগামী ৭ জুন থেকে রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস কার্যক্রম শুরু হবে।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২ জুন থেকে শুরু হবে। তবে ঘোষিত ছুটির সময়সূচির কারণে নির্ধারিত তারিখে ক্লাস শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও অধিভুক্ত কলেজগুলোর দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, ৭ জুনের আগে কোনো ক্লাস শুরু করা সম্ভব নয়।
বিষয়টি নিয়ে শেরপুর সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কমিটির সদস্য শামছুল হুদা চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু ২ জুন কলেজ ছুটি, সেহেতু আমরা ৭ জুন থেকে অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু করবো। তাছাড়া তো কোনো উপায় দেখছি না।’
এএএইচ/এসএনআর
What's Your Reaction?