ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে  

আসন্ন ঈদুল আজহায় দেশের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলের জেলাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে।  আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এসব অঞ্চলে ঈদের আগে, ঈদের দিন ও পরের কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের পাশাপাশি ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা মহানগরসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা তুলনামূলক কম হতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, উত্তর চট্টগ্রামের কুমিল্লা, নোয়াখালী ও ফেনী এলাকাতেও ঈদের সময় বৃষ্টি হতে পারে। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে, তা সাধারণত ঝোড়ো হাওয়া ও বজ্রপাতস

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে  
আসন্ন ঈদুল আজহায় দেশের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলের জেলাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে।  আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এসব অঞ্চলে ঈদের আগে, ঈদের দিন ও পরের কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের পাশাপাশি ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা মহানগরসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা তুলনামূলক কম হতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, উত্তর চট্টগ্রামের কুমিল্লা, নোয়াখালী ও ফেনী এলাকাতেও ঈদের সময় বৃষ্টি হতে পারে। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যে বৃষ্টি হচ্ছে, তা সাধারণত ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ হচ্ছে। এ ধরনের আবহাওয়া পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এদিকে খুলনা বিভাগে ঈদকে ঘিরে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা ও ঈশ্বরদী অঞ্চলেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ না থাকলেও সারা দেশেই ভ্যাপসা গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে এর অবস্থান অনুকূলে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow