ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে। ঈদের দিন দেশের এক অঞ্চলে বৃষ্টির আভাস থাকলেও অন্য অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকায় ঈদের দিন সকালে সম্ভাবনা না থাকলেও বিকেলে বৃষ্টির হতে পারে। সোমবার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে এসব তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাজশাহী ও ঢাকার দিকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেলের দিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। ভ্যাপসা গরম পড়তে পারে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন জ্যৈষ্ঠ মাস। এসময় স্বাভাবিকভাবেই গরম বেশি থাকে। এপ্রিল ও মে মাসে সাধারণত সবচেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয়। বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা সহনীয় থাকে, আর বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হবেই। ঈদের দিন রাজধানী
দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে। ঈদের দিন দেশের এক অঞ্চলে বৃষ্টির আভাস থাকলেও অন্য অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকায় ঈদের দিন সকালে সম্ভাবনা না থাকলেও বিকেলে বৃষ্টির হতে পারে।
সোমবার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ঈদের দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাজশাহী ও ঢাকার দিকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।
অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেলের দিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
ভ্যাপসা গরম পড়তে পারে
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন জ্যৈষ্ঠ মাস। এসময় স্বাভাবিকভাবেই গরম বেশি থাকে। এপ্রিল ও মে মাসে সাধারণত সবচেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয়। বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা সহনীয় থাকে, আর বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হবেই।
ঈদের দিন রাজধানীতে বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ২৭ তারিখ দিবাগত রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে। ২৮ তারিখ সকালে খুব হালকা, দুই-এক ফোঁটা বৃষ্টি হতে পারে।
এছাড়া ঈদের পরদিন ২৯ তারিখে তুলনামূলক বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান এই আবহাওয়াবিদ।
আরএএস/ইএ
What's Your Reaction?