ঈদের দিন চোর সন্দেহে চট্টগ্রামে গণপিটুনিতে নিহত ১
ঈদের দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার চরতী ইউনিয়নের খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম চরতী ইউনিয়নের কাটাখালী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেলিমের বিরুদ্ধে এলাকায় ইয়াবা ব্যবসা ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। তিনি খতিরহাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন সকালে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সরওয়ার নামে আরেক যুবক প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এর জেরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকশ মানুষ ‘চোর-ডাকাত’ সন্দেহে ওই বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। নিহতের বাবা আবুল খায়ের এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপ
ঈদের দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার চরতী ইউনিয়নের খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম চরতী ইউনিয়নের কাটাখালী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেলিমের বিরুদ্ধে এলাকায় ইয়াবা ব্যবসা ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। তিনি খতিরহাট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন সকালে স্থানীয় এক ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সরওয়ার নামে আরেক যুবক প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
এর জেরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকশ মানুষ ‘চোর-ডাকাত’ সন্দেহে ওই বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।
নিহতের বাবা আবুল খায়ের এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
আবুল খায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
সাতকানিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, সেলিমের বিরুদ্ধে থানায় একটি মামলা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকসহ অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?