ঈদের দিন ঢাকার বায়ু ‘সহনীয়’
আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সারা দেশে। ঈদের দিন ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বুধবার (২৮ মে) সকাল ১০টা ৪৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রাজধানী ঢাকা রয়েছে ১৯ নম্বরে। এসএনআর
আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সারা দেশে। ঈদের দিন ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।
বুধবার (২৮ মে) সকাল ১০টা ৪৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রাজধানী ঢাকা রয়েছে ১৯ নম্বরে।
এসএনআর
What's Your Reaction?