ঈদের দিন ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ঈদের দিন ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। তবে ঢাকা ও চট্টগ্রামে ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা কম। তিনি আরও বলেন, দিনের যে কোনো সময় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আরএএস/এএমএ

ঈদের দিন ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ঈদের দিন ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। তবে ঢাকা ও চট্টগ্রামে ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, দিনের যে কোনো সময় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

আরএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow