ঈদের নামাজের আগে কোরবানি হবে না: মুফতি মালেক
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে দেশের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক। নামাজ শুরুর আগে তিনি ঈদুল আজহার তথা কোরবানির নিয়ম-কানুন নিয়ে খুৎবা দেন। এসময় তিনি বলেন, ইসলামী শরীয়া অনুযায়ী হরিণের মাংস খাওয়া হালাল হলেও হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ নয়। কোরবানির জন্য কেবল নির্দিষ্ট গৃহপালিত চতুষ্পদ প্রাণীই বৈধ বলে জানিয়েছেন মুফতি আবদুল মালেক। এ ছাড়া ঈদুল আজহার নামাজের আগে পশু কোরবানির উদ্দেশ্যে জবাই করলে তাতেও কোরবানি হবে না বলেও জানান তিনি। মুফতি আবদুল মালেক বলেন, হরিণ হালাল প্রাণী হলেও কোরবানির জন্য জায়েজ নয়। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হরিণ কোরবানি করেন, তা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না এবং তা দ্বারা কোরবানির ফরজ আদায় হবে না। এ সময় তিনি পশু কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার তাৎপর্যও তুলে ধরেন। পরে নামাজ আদায় শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ,
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে দেশের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক। নামাজ শুরুর আগে তিনি ঈদুল আজহার তথা কোরবানির নিয়ম-কানুন নিয়ে খুৎবা দেন।
এসময় তিনি বলেন, ইসলামী শরীয়া অনুযায়ী হরিণের মাংস খাওয়া হালাল হলেও হরিণ দিয়ে কোরবানি করা জায়েজ নয়। কোরবানির জন্য কেবল নির্দিষ্ট গৃহপালিত চতুষ্পদ প্রাণীই বৈধ বলে জানিয়েছেন মুফতি আবদুল মালেক। এ ছাড়া ঈদুল আজহার নামাজের আগে পশু কোরবানির উদ্দেশ্যে জবাই করলে তাতেও কোরবানি হবে না বলেও জানান তিনি।
মুফতি আবদুল মালেক বলেন, হরিণ হালাল প্রাণী হলেও কোরবানির জন্য জায়েজ নয়। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হরিণ কোরবানি করেন, তা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না এবং তা দ্বারা কোরবানির ফরজ আদায় হবে না।
এ সময় তিনি পশু কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার তাৎপর্যও তুলে ধরেন।
পরে নামাজ আদায় শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কেএইচ/এসএনআর
What's Your Reaction?