ঈদের পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার আহ্বান

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২৮ মে)। ঈদের পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। বুধবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি। ঈদ পরবর্তীতে ফিরতি পথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ নিশ্চিত করার জন্য সব গাড়ির চালক, চালকের সহকারী, কোম্পানির মালিক ও মালিক সমিতির কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন সাইফুল আলম। একই সঙ্গে গাড়ি চলাচলে অত্যন্ত সতর্কতা অবলম্বন, ওভার স্পিড ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করার আহ্বান জানান তিনি যাতে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রাপথে বয়স্ক লোক, শিশু ও নারী যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ারও আহ্বান জানান তিনি। সেই সঙ্গে কোনো অবস্থাতেই যাতে বিআরটিএ-র নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় না করা হয় তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। এমএমএ/এসএনআর

ঈদের পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার আহ্বান

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২৮ মে)। ঈদের পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

বুধবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

ঈদ পরবর্তীতে ফিরতি পথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ নিশ্চিত করার জন্য সব গাড়ির চালক, চালকের সহকারী, কোম্পানির মালিক ও মালিক সমিতির কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন সাইফুল আলম। একই সঙ্গে গাড়ি চলাচলে অত্যন্ত সতর্কতা অবলম্বন, ওভার স্পিড ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করার আহ্বান জানান তিনি যাতে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রাপথে বয়স্ক লোক, শিশু ও নারী যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ারও আহ্বান জানান তিনি। সেই সঙ্গে কোনো অবস্থাতেই যাতে বিআরটিএ-র নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় না করা হয় তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

এমএমএ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow