ঈদের পর মানবতাবিরোধী অপরাধের ২ মামলার রায় হতে পারে

  জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঈদুল আজহার পর তথা আগামী জুন মাসে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (২৪ মে) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালে বর্তমানে ২২টি মামলার বিচার চলমান রয়েছে। রায়ের জন্য অপেক্ষমাণ আছে দুটি মামলা। আশা করি ঈদের পরই এ দুই মামলার রায় হয়ে যাবে। আর ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এছাড়া, অগ্রাধিকার ভিত্তিতে আমরা গুম-খুন এবং ক্রসফায়ারের মামলার তদন্ত হাতে নিয়েছি। এরই মধ্যে এসব কাজ শুরু হয়েছে।’  আমিনুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহীসহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে, সেসব মামলার তদন্তে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে প্রসিকিউশন টিমকে অন্তর্ভুক্ত করে বিশেষ তদন্তের ব্যবস্থা করেছি। আশা করি খুব দ্রুতই প্রতিবেদন দিয়ে আমরা এসব বিচারের পর্যায়ে নিতে পারবো ইনশাআল্লাহ।’ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্

ঈদের পর মানবতাবিরোধী অপরাধের ২ মামলার রায় হতে পারে

 

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঈদুল আজহার পর তথা আগামী জুন মাসে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (২৪ মে) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালে বর্তমানে ২২টি মামলার বিচার চলমান রয়েছে। রায়ের জন্য অপেক্ষমাণ আছে দুটি মামলা। আশা করি ঈদের পরই এ দুই মামলার রায় হয়ে যাবে। আর ৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এছাড়া, অগ্রাধিকার ভিত্তিতে আমরা গুম-খুন এবং ক্রসফায়ারের মামলার তদন্ত হাতে নিয়েছি। এরই মধ্যে এসব কাজ শুরু হয়েছে।’ 

আমিনুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহীসহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে, সেসব মামলার তদন্তে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে প্রসিকিউশন টিমকে অন্তর্ভুক্ত করে বিশেষ তদন্তের ব্যবস্থা করেছি। আশা করি খুব দ্রুতই প্রতিবেদন দিয়ে আমরা এসব বিচারের পর্যায়ে নিতে পারবো ইনশাআল্লাহ।’

ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলা এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় করা মামলার রায় যে কোনো দিন হবে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ একটি এবং আরেকটি ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি)।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow