ঈদের পরদিন ঢাকায় কমেছে ইলিশ-শসার দাম

কোরবানির ঈদের পর ঢাকার বড় কাঁচাবাজার, মাছ ও ফলের আড়তে নেই তেমন কোনো বেচাকেনা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর প্রভাব পড়েছে নিত্যপণ্যের আড়তেও। ঈদের পরদিন প্রয়োজনীয় সবজি, মাছ ও ফলের বেশ কিছু দোকান খোলা পাওয়া গেছে। প্রয়োজন অনুপাতে জিনিসপত্রের দামও কম-বেশি। শুক্রবার (২৯ মে) রাজধানীর যাত্রাবাড়ীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবজি, ফল ও মাছের কোনো আমদানি নেই। সবজি, মাছ ও ফলের দোকানদাররা দোকান খুলে বসলেও পুরো আড়তই ফাঁকা। ঈদের ছুটির প্রভাব কাঁচাবাজারের সবজি, ফল ও অন্যান্য পণ্যের ওপরেও পড়েছে। বাজারে শসা ও ঢ্যাঁড়সের দাম কমেছে, টমেটোর দাম স্থির রয়েছে, বেড়েছে কাকরোলের। এদিকে, ইলিশ মাছের দাম তুলনামূলক একটু কমেছে, বেড়েছে রুই, পাবদা, চিংড়ি ও টেংরা মাছের দাম। যদিও আড়তদার ও মাছ বিক্রেতাদের দাবি, আগামীকাল থেকে ইলিশসহ অন্যান্য মাছের দাম বাড়তে পারে। কারণ আজকে বাজারে কোনো মানুষ নেই। লোকজনের সমাগম ঘটলে বাড়বে মাছের দাম। অন্যান্য সবজির মধ্যে ঈদের আগে কম দামে পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, লাউ ৪০-৫০ টাকায়। যাত্রাবাড়ী আড়ত থেকে সবজি ও লিচু কিনে কেরানীগঞ্জের নড়াইল বাজারে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোর

ঈদের পরদিন ঢাকায় কমেছে ইলিশ-শসার দাম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow