ঈদের সকালে মাত্র ৫ মিনিটে নো-মেকআপ লুকে সাজবেন যেভাবে
ঈদের সকাল মানেই ব্যস্ততা। কেউ রান্নাঘরে ব্যস্ত, কেউ অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে, আবার কেউ নতুন পোশাক গুছিয়ে রাখছেন। এত কিছুর মাঝে নিজের জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পরিপাটি সাজে নিজেকে গুছিয়ে তোলা সম্ভব হয় না। তবে সামান্য কিছু কৌশল জানলেই খুব কম সময়ের মধ্যেও পাওয়া যেতে পারে সুন্দর, সতেজ এবং আকর্ষণীয় একটি নো-মেকআপ লুক। বর্তমানে ভারী মেকআপের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার ট্রেন্ডই বেশি জনপ্রিয়। নো-মেকআপ লুকের মূল উদ্দেশ্য হলো মুখের স্বাভাবিক সৌন্দর্যকে হালকা ও পরিপাটি উপায়ে তুলে ধরা। এতে অতিরিক্ত প্রসাধনের প্রয়োজন হয় না, বরং কম প্রোডাক্ট ব্যবহার করেই মুখে আনা যায় ফ্রেশ ও গ্লোয়িং লুক। ত্বক প্রস্তুত করা যেকোনো মেকআপের প্রথম ধাপ হলো ত্বক প্রস্তুত করা। তবে ঈদের সকালে হাতে সময় কম থাকলে দীর্ঘ স্কিনকেয়ার রুটিনের প্রয়োজন নেই। প্রথমে একটি হালকা ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। এতে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হবে এবং মুখ সতেজ দেখাবে। এরপর ব্যবহার করুন একটি টিন্টেড সানস্ক্রিন। এটি একসঙ্গে সানস্ক্রিন ও হালকা বেসের কাজ ক
ঈদের সকাল মানেই ব্যস্ততা। কেউ রান্নাঘরে ব্যস্ত, কেউ অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে, আবার কেউ নতুন পোশাক গুছিয়ে রাখছেন। এত কিছুর মাঝে নিজের জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পরিপাটি সাজে নিজেকে গুছিয়ে তোলা সম্ভব হয় না। তবে সামান্য কিছু কৌশল জানলেই খুব কম সময়ের মধ্যেও পাওয়া যেতে পারে সুন্দর, সতেজ এবং আকর্ষণীয় একটি নো-মেকআপ লুক।
বর্তমানে ভারী মেকআপের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার ট্রেন্ডই বেশি জনপ্রিয়। নো-মেকআপ লুকের মূল উদ্দেশ্য হলো মুখের স্বাভাবিক সৌন্দর্যকে হালকা ও পরিপাটি উপায়ে তুলে ধরা। এতে অতিরিক্ত প্রসাধনের প্রয়োজন হয় না, বরং কম প্রোডাক্ট ব্যবহার করেই মুখে আনা যায় ফ্রেশ ও গ্লোয়িং লুক।
ত্বক প্রস্তুত করা
যেকোনো মেকআপের প্রথম ধাপ হলো ত্বক প্রস্তুত করা। তবে ঈদের সকালে হাতে সময় কম থাকলে দীর্ঘ স্কিনকেয়ার রুটিনের প্রয়োজন নেই। প্রথমে একটি হালকা ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। এতে ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর হবে এবং মুখ সতেজ দেখাবে।
এরপর ব্যবহার করুন একটি টিন্টেড সানস্ক্রিন। এটি একসঙ্গে সানস্ক্রিন ও হালকা বেসের কাজ করবে। চাইলে সামান্য স্ট্রোব ক্রিমও ব্যবহার করতে পারেন। এতে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে উঠবে এবং আলাদা করে হাইলাইটারের প্রয়োজন হবে না।
ব্যবহার করুন স্পট কনসিলিং
নো-মেকআপ লুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুখে যেন ভারী মেকআপ না দেখায়। তাই পুরো মুখে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। বরং যেখানে প্রয়োজন শুধু সেখানেই কনসিলার ব্যবহার করুন।
চোখের নিচে, নাকের পাশে কিংবা ঠোঁটের চারপাশে হালকা কনসিলার লাগিয়ে আঙুল বা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিন। এতে মুখের ছোটখাটো দাগ বা ক্লান্ত ভাব ঢেকে যাবে, কিন্তু চেহারায় অতিরিক্ত মেকআপের অনুভূতি আসবে না।
হালকা ব্লাশে আনুন সতেজতা
মুখে স্বাভাবিক শেপ ও ডেফিনেশন আনতে হালকা কনট্যুরিং ব্যবহার করতে পারেন। মাল্টি-ইউজ ক্রিম স্টিক থাকলে সেটিই সবচেয়ে ভালো। কপালের পাশে, চিকবোন, নাক ও থুতনিতে সামান্য কনট্যুর লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।
এরপর গালে হালকা পিচ বা পিংক টোনের ব্লাশ ব্যবহার করুন। এতে মুখে একটি স্বাস্থ্যোজ্জ্বল ও ফ্রেশ লুক আসবে। খুব বেশি গাঢ় ব্লাশ ব্যবহার না করাই ভালো, কারণ নো-মেকআপ লুকের সৌন্দর্যই হলো এর স্বাভাবিকতা।
চোখ, ভুরু ও ঠোঁট সাজানো
একটি সুন্দর লুকের জন্য ভুরু, চোখ ও ঠোঁট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুরু ঠিকঠাক সেট করা থাকলে পুরো চেহারাই পরিপাটি লাগে। এজন্য টিন্টেড আইব্রো জেল বা আইব্রো কেক ব্যবহার করতে পারেন।
চোখে ভারী আইশ্যাডো বা লাইনারের বদলে হালকা ব্রাউন শেড ব্যবহার করতে পারেন। চাইলে শুধু মাসকারাও ব্যবহার করা যায়। এতে চোখ বড় ও সতেজ দেখাবে।
ঠোঁটের জন্য বেছে নিন ন্যুড বা সফট পিংক টিন্ট। লিপ লাইনার দিয়ে ঠোঁটের আকার ঠিক করে নিয়ে তার ওপর হালকা টিন্ট লাগিয়ে নিন। এতে ঠোঁট স্বাভাবিক ও সুন্দর দেখাবে।
ফেস মিস্ট বা ফিক্সার স্প্রে
সবশেষে মুখে হালকা ফিক্সার স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপকে দীর্ঘসময় ঠিক রাখতে সাহায্য করে এবং মুখে একটি ন্যাচারাল গ্লো এনে দেয়। যদি ফিক্সার না থাকে, তাহলে ফেস মিস্ট বা টোনারও ব্যবহার করা যেতে পারে।
ঈদে সুন্দর দেখাতে বেশিক্ষণ আয়নার সামনে বসে থাকার প্রয়োজন নেই। মাত্র পাঁচ মিনিট সময় নিয়েই আপনি পেতে পারেন ফ্রেশ, গ্লোয়িং এবং নো-মেকআপ লুক। এই ধরনের সাজ শুধু দেখতে সুন্দরই নয়, বরং আরামদায়কও। তাই এবারের ঈদে ভারী মেকআপের বদলে বেছে নিতে পারেন হালকা, প্রাকৃতিক এবং আত্মবিশ্বাসী একটি লুক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ভোগ, বি বিউটিফুল
এসএকেওয়াই
What's Your Reaction?
