ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ নামক স্থানে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ মঙ্গলবার ভোরে উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস। ‎ ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস সকাল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায ভোর পাঁচটার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। এ সময় সড়কে কোন লোকজন ছিল না। ফলে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ দেখতে পায়নি। ফাযার সার্ভিস জানায নিহত নাবীর মুখমণ্ডল থেতলানো ছিল। ‎ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত তিন চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘুরাফেরা করতে দেখা যাচ্ছিল। স্থানীয়দের ধারণা, ওই নাবী মানসিকভাবে অসুস্থ ছিল। ‎ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, উদ্ধার হওয়া নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ নামক স্থানে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ মঙ্গলবার ভোরে উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস। ‎

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস সকাল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায ভোর পাঁচটার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। এ সময় সড়কে কোন লোকজন ছিল না। ফলে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ দেখতে পায়নি। ফাযার সার্ভিস জানায নিহত নাবীর মুখমণ্ডল থেতলানো ছিল। ‎

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত তিন চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘুরাফেরা করতে দেখা যাচ্ছিল। স্থানীয়দের ধারণা, ওই নাবী মানসিকভাবে অসুস্থ ছিল। ‎ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, উদ্ধার হওয়া নারীকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow