ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারমপুর গ্রামে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন। স্থানীয়রা জানান, স্থানীয় নারীরা রেল লাইনের পাশের ক্ষেত থেকে ঢ্যাঁড়শ তুলতে গিয়ে যুবকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ঘটনাস্থল সিরাজগঞ্জ রেল থানার অধীনে। সেখানকার পুলিশকে খবর পাঠানো হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। শেখ মহসীন/আরএইচ/এমএস

ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারমপুর গ্রামে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন।

স্থানীয়রা জানান, স্থানীয় নারীরা রেল লাইনের পাশের ক্ষেত থেকে ঢ্যাঁড়শ তুলতে গিয়ে যুবকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ঘটনাস্থল সিরাজগঞ্জ রেল থানার অধীনে। সেখানকার পুলিশকে খবর পাঠানো হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

শেখ মহসীন/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow