ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক

পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলা যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে ঈশ্বরদীর পাশ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার পালিদহা এলাকা থেকে তাদের আটক করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি ঈশ্বরদী উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের পিয়ারাখালী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়। ওসি মো. শফিকুল ইসলাম পলাশ জানান, উদ্ধার অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শেখ মহসীন এসকেএম/এএসএম

ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ যুবদল নেতা আটক

পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদী উপজেলা যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে ঈশ্বরদীর পাশ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার পালিদহা এলাকা থেকে তাদের আটক করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি ঈশ্বরদী উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর শহরের পিয়ারাখালী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়।

ওসি মো. শফিকুল ইসলাম পলাশ জানান, উদ্ধার অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেখ মহসীন এসকেএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow