ঈশ্বরদীতে লিচু মেলা আজ, আসছেন দুই মন্ত্রী

লিচু উৎপাদনের রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা’। বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দিতে ঈশ্বরদীতে আসছেন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার (৫ জুন) উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল মন্ডল (লিচু কিতাব) জানান, ঈশ্বরদীতে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে এবার লিচুর চাষ হয়েছে। চলতি মৌসুমে এই অঞ্চল থেকে ৬০০ থেকে ৭০০ কোটি টাকার লিচু বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, লিচুর পাশাপাশি ঈশ্বরদীতে আম, কাঁঠাল, জাম, বাঙ্গি, কলার পাশাপাশি বাণিজ্যিকভাবে ড্রাগন ফল, স্ট্রবেরি, মাল্টা ও আঙুরের মতো উচ্চমূল্যের বিদেশি ফলও উৎপাদিত হচ্ছে। আব্দুল জলিল মণ্ডল আরও বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদন করলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে এখনও

ঈশ্বরদীতে লিচু মেলা আজ, আসছেন দুই মন্ত্রী

লিচু উৎপাদনের রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা’। বর্ণাঢ্য এ আয়োজনে যোগ দিতে ঈশ্বরদীতে আসছেন সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার (৫ জুন) উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল মন্ডল (লিচু কিতাব) জানান, ঈশ্বরদীতে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে এবার লিচুর চাষ হয়েছে। চলতি মৌসুমে এই অঞ্চল থেকে ৬০০ থেকে ৭০০ কোটি টাকার লিচু বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, লিচুর পাশাপাশি ঈশ্বরদীতে আম, কাঁঠাল, জাম, বাঙ্গি, কলার পাশাপাশি বাণিজ্যিকভাবে ড্রাগন ফল, স্ট্রবেরি, মাল্টা ও আঙুরের মতো উচ্চমূল্যের বিদেশি ফলও উৎপাদিত হচ্ছে।

আব্দুল জলিল মণ্ডল আরও বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদন করলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে এখনও বঞ্চিত। এ কারণে বাণিজ্যমন্ত্রীর কাছে কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে ঈশ্বরদী বিমানবন্দর চালু করা, লিচু গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, লিচু প্রক্রিয়াজাতকরণ শিল্পাঞ্চল গড়ে তোলা এবং আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক প্রমুখ।

শেখ মহসীন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow