উইজডেনের বর্ষসেরা স্টার্ক-দীপ্তি

গতবছর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেই বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের দীপ্তি শর্মা। বল হাতে শিকার করেন ৫ উইকেট। কেবল যে ফাইনালে পারফরম্যান্স করেছেন এমন নয়, অবদান রেখেছেন টুর্নামেন্টের বাকি বেশকিছু ম্যাচেও তিনি দলের জয়ে রেখেছেন ভূমিকা। ব্যাট হাতে ২১৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২২ উইকেট। এই পারফরম্যান্সের স্বীকৃতি তাকে দিয়েছে উইজডেন। নির্বাচিত হয়েছেন ‘উইজডেন’- এর বর্ষসেরা নারী ক্রিকেটার। আর পুরুষদের বিভাগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। গত বছর তথা ২০২৫ সালে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি পেসার টেস্টে শিকার করেছেন ৫৫ উইকেট। এই পারফরম্যান্সে গড়েছেন বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি। অ্যাশেজে নাকানিচুবানি খাইয়েছেন ইংল্যান্ডের ব্যাটারদের। সিরিজে শিকার করেন ৩১ উইকেট। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ভারতীয় ওপেনার অভিষেক শ

উইজডেনের বর্ষসেরা স্টার্ক-দীপ্তি

গতবছর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেই বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের দীপ্তি শর্মা। বল হাতে শিকার করেন ৫ উইকেট।

কেবল যে ফাইনালে পারফরম্যান্স করেছেন এমন নয়, অবদান রেখেছেন টুর্নামেন্টের বাকি বেশকিছু ম্যাচেও তিনি দলের জয়ে রেখেছেন ভূমিকা। ব্যাট হাতে ২১৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২২ উইকেট।

এই পারফরম্যান্সের স্বীকৃতি তাকে দিয়েছে উইজডেন। নির্বাচিত হয়েছেন ‘উইজডেন’- এর বর্ষসেরা নারী ক্রিকেটার।

আর পুরুষদের বিভাগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। গত বছর তথা ২০২৫ সালে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি পেসার টেস্টে শিকার করেছেন ৫৫ উইকেট। এই পারফরম্যান্সে গড়েছেন বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি।

অ্যাশেজে নাকানিচুবানি খাইয়েছেন ইংল্যান্ডের ব্যাটারদের। সিরিজে শিকার করেন ৩১ উইকেট। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow