উখিয়ায় রাখাইন সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
কক্সবাজারের উখিয়ার সীমান্তের ওপারে রাখাইনে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালির ওপারে মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. নিজামত আলীর ছেলে মো. সালমান (২৭)। ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার ক্যাম্প-১০ এর বাসিন্দা মো. সালমান নামে এক রোহিঙ্গা যুবক বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্যান্য রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে মাদক আনতে যায় বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া তাদের মিয়ানমারে যাওয়ার তেমন কোনো কারণ থাকার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহতের বিষয়ে থানায় কেউ জানায়
কক্সবাজারের উখিয়ার সীমান্তের ওপারে রাখাইনে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালির ওপারে মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. নিজামত আলীর ছেলে মো. সালমান (২৭)।
ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার ক্যাম্প-১০ এর বাসিন্দা মো. সালমান নামে এক রোহিঙ্গা যুবক বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্যান্য রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে মাদক আনতে যায় বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া তাদের মিয়ানমারে যাওয়ার তেমন কোনো কারণ থাকার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহতের বিষয়ে থানায় কেউ জানায়নি।
জাহাঙ্গীর আলম/এনএইচআর/এমএস
What's Your Reaction?