উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহজাহান আলী
উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহজাহান আলী শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী। আজ রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত একটি ডিও লেটার (আধা-সরকারি পত্র) প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজের স্বাক্ষরিত এই ডিও লেটারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেলিম উদ্দিনের নিকট জমা দেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। ডিও লেটার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাহ বন্দেগী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ বন্দেগী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সা
উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহজাহান আলী শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী।
আজ রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত একটি ডিও লেটার (আধা-সরকারি পত্র) প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজের স্বাক্ষরিত এই ডিও লেটারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেলিম উদ্দিনের নিকট জমা দেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ডিও লেটার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাহ বন্দেগী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ বন্দেগী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বিএনপি নেতা মহসিন আলী, মজনু, মনির হাসান ও মোতাকাব্বেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের সুপারিশকৃত এই ডিও লেটারটি পাওয়ার পর নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?